আহসান হাবিবকে এনবিআরের চেয়ারম্যান নিয়োগ
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবকে একই বিভাগের সচিব ও এনবিআরের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। অবসরে যাওয়ার আগে আহসান হাবিব নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করবেন।