ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভুয়া গোয়েন্দা পুলিশের ৩ সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভুয়া গোয়েন্দা পুলিশের পরিচয়ে চাঁদাবাজীর সাথে জড়িত ৩ প্রতারককে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ । তাদের কাছ থেকে একটি কালো রংয়ের একটি হিরো  মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গত শনিবার ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে নয় টার সময় দর্শনা থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের  নহুনবীর ছেলে আলমগীর হোসেন(৩৮), কুড়ুলগাছি পশ্চিম পাড়ার মনিরুজ্জামান লালু ছেলে ফাহিম মুনতাসীর শাকিল (২৮) ও কুড়ুলগাছির ইউনিয়নের  আবু তালেবের ছেলে ফাহিম হোসেন (২৬)কে।

উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুর গ্রামের বাজার পাড়ার আফছারের ছেলে সাদিকুল বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেন।  ভুক্তভোগী সাদিকুল বলেন, আমি গত শনিবার রাত ৯ টার দিকে বাড়িতে ভাত খাওয়ার সময় হঠাৎ আমার বাড়িতে চার জন হাজির হয়। এ সময় তারা আমাকে জোর করে বাড়ি থেকে মোটরসাইকেল করে নিয়ে যাবার সময় বলে তুই গাঁজার ব্যবসা করিস আমাদের ৫০ হাজার টাকা দে আমরা চুয়াডাঙ্গা ডিবি পুলিশ। সাদিকের সন্দেহ হলে তখন সে চিৎকার করে বলে আমাকে ভুয়া পুলিশে জোর করে নিয়ে যাচ্ছে আমাকে মেরে ফেলবে। তখন উপজেলার ঠাকুরপুর বাজারের লোকজন ছুটে গিয়ে তাদের ধরে ফেলে গনধুলাই দিয়ে দর্শনা থানা পুলিশের খবর দিলে দর্শনা থানার এস আই (নিঃ) নীতিশ কুমার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার করে ঐ রাতেই থানায় নিয়ে আসে। রোববার ২৫ সেপ্টেম্বর দুপুরে তাদেরকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুতফুল কবীর বলেন, আমরা খবর পেয়ে ৩ ভুয়া ডিবি পুলিশেক আটক করেছি ।তাদের বিরুদ্ধে চাঁদা বাজী, মাদকসহ বিভিন্ন অভিযোগ আছে বলেও জানিয়েছে পুলিশ।

সংবাদদাতা

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;