সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি ;
খুলনার ডুমুরিয়ায় দলিতের আয়োজনে এবং আসার গান ইটিএস ইতালি ও কোয়ি’র অর্থায়নে দাঁতের স্বাস্থ্য, বিশ্ব স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। স্মাইল ফর অল এ হলিষ্টিক এ্যাপরোস টু ওরাল হেল্থ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় গতকাল দুপুর ১২ টার সময় বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন দলিতের স্বাস্থ্য সমন্বয়কারী উত্তম দাস, চিকিৎসা সম্পর্কিত মূল্যবান আলোচনা করেন ডাঃ (দাঁতের) তন্ময় দেবনাথ, ডাঃ (চোখের) সুরঞ্জিত পাল, প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর প্রভাষ কুমার দাস। উপস্থিত ছিলেন শিক্ষক উজ্জ্বল সাহা, মোঃ তরিকুল ইসলাম, আশিষ পাল, আব্দুস সালাম, নাছরিন আক্তার, সন্ধ্যা, দীপ্তি রানী রায়, মাজহার উদ্দিন প্রমুখ। সভা সঞ্চালনা করেন কমিউনিটি মোবিলাইজার রুমা আক্তার। সভাশেষে ১২০ জন শিক্ষার্থীর মধ্যে হাইজিন ম্যাটেরিয়ালস, ব্রাশ, পেষ্ট ও নাস্তা বিতরণ করা হয়।