ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

কাঁচা মরিচের কেজি ১০০০

বাজারে এবার সবচেয়ে আলোচনায় কাঁচা মরিচ। ঈদের আগে থেকে দাম বাড়তে শুরু করে মরিচের। দাম নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার। দুই দিন আমদানির পর ঈদের ছুটির কারণে বন্দরগুলোতে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

এদিকে টানা বৃষ্টিতে অনেক মরিচক্ষেতে পানি ওঠায় মরিচ নষ্ট হয়েছে বলে দাবি কৃষকদের। এতে জোগান কমেছে। ঈদের আগ থেকে বাজারভেদে ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছিল কাঁচা মরিচ। এবার সব দামের রেকর্ড ভেঙে এক হাজার ছুঁলো কাঁচা মরিচ।

রাজধানীসহ অন্য বাজারগুলোতে ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। এমনকি জেলা শহরের বাজারেও সর্বোচ্চ ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

জেলা শহরের বাজার গুলোতে দেখা গেছে, সবজি ব্যবসায়ীরা প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি করছেন এক হাজার টাকা।

ব্যবসায়ী ও ক্রেতারা জানান, বর্ষা মৌসুমে পানির কারণে মরিচের গাছ মরে গেছে। ফলে এ সময় প্রতিবছর কাঁচা মরিচের দাম একটু বৃদ্ধি পায়। তবে এত বেশি দাম কখনো দেখেননি তারা।

ওই বাজারের সবজি ব্যবসায়ী রেজাউল কালের কণ্ঠকে বলেন, ‘সকালে পাইকারি বাজার থেকে ১৫ কেজি কাঁচা মরিচ কিনেছি ৮৫০ টাকা দরে। বিক্রি করছি এক হাজার টাকা কেজিতে।

অনেকে কাঁচা মরিচ কিনতে এসে শুকনা মরিচ কিনেছেন। ত্রেতারা বলছে জীবনে কাঁচা মরিচের এত দাম শুনিনি। কিনতে এসেছিলাম কাঁচা মরিচ। এক হাজার টাকা কেজি শুনে শুকনা মরিচ কিনে বাড়ি ফিরছি।

@ যাযাদি

;