এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে: বগুড়া জেলার,আদমদীঘি সদর ইউনয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। (৭ জুন রবিবার ) বিকেলে আদমদীঘি ইউপি ভবনের সভা কক্ষে এই বাজেট ঘোষনা করেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম। এই বাজেটে ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার রাজস্ব আয় ও উন্নয়ন খাতে ২ কোটি ৮৭ লক্ষ ৩৩ হাজার ৪৭০ টাকা আয় দেখানো হয়েছে। অপরদিকে ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৩হাজার ৪৭০ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪ লাখ ২ হাজার ৯০ টাকা। বাজেট অনুষ্ঠানে বাজেট উপস্খাপনা করেন ইউপি সচিব সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি অফিসার জাহিদুল আনোয়ার, ইউপি সদস্য শহিদুল ইসলাম,বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, হারুনুর রশিদ, শামসুন্নাহার, হেলাল উদ্দিন, তাজুল ইসলাম, জিল্লুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দগণ।