রাসেল হোসেন মুন্না
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে গড়ে তুলতে অনন্য উদ্যোগ নিয়েছে জীবননগরের সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের LAISE Project-এর আওতায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি উপলক্ষে মাদ্রাসার আয়োজনে র্যালী বৃক্ষরোপণ আলোচনা সভার কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকালে মাদ্রাসা ক্যাম্পাসে র্যালি, বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন। মাদ্রাসা সুপার মাওলানা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মাওলানা মোঃ আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও ছাত্রছাত্রীগন।