ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি :
‎খুলনার ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন পরিষদের আয়োজনে অনলাইন জুয়া ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শোভনা ইউনিয়ন পরিষদে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আনাম (বিপিএম সেবা)। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান। বিএনপি নেতা সুদিপ্ত রায় ও ইউপি সচিব উত্তম বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আহম্মদ আলী ফকির, শেখ আব্দুল গফফার, মিলন কান্তি মল্লিক, শিক্ষক বিদ্যুৎ মল্লিক, সমীর রায়,এস‌আই নাজির হোসেন, নাজমুস সাদাত, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, হাফিজুর বাগাতি, হাদিউল মোল্লা, মোঃ শফিউল্লাহ, দেবব্রত সরদার, যুবদল নেতা জুয়েল শেখ,ম‌ঈন বাগাতি,স্বপন মিস্ত্রী,ফিরোজা বেগম,মুফতি জাকারিয়া হোসেন,পিনাক ভট্টাচার্য প্রমুখ।
‎সমাবেশে বক্তারা বলেন, অনলাইন জুয়া ও মাদকাসক্তি তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়, পারিবারিক অশান্তি এবং অপরাধ প্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ। এসব অপকর্ম রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;