আগামী ১০ ডিসেম্বর পাবনার বেড়া উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তিন দিন আগে আজ সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুললেন বিএনপির প্রার্থী।
রইজ উদ্দিনের অভিযোগ, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকে বিভিন্ন এলাকায় তার পোস্টার ছিড়ে আগুন দেওয়া হয়েছে। মাইকে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।
বিএনপি প্রার্থীর অভিযোগ, হামলা-হুমকির ব্যাপারে নির্বাচন কমিশনে তিনটি পৃথক অভিযোগ করলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি কমিশন। বিএনপির নেতাকর্মীরা আচরণ বিধি মেনে প্রচারণা চালালেও ক্ষমতাসীন দলের প্রার্থী এর কোনো তোয়াক্কা করছেন না। আচরণবিধি লঙ্ঘন করে তাদের সভায় একজন এমপি অংশ নিয়েছেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল হক প্রবাহ অনলাইনকে বলেন , বিএনপি প্রার্থীর সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। নিজেদের অপারগতার জন্য তারা অন্যকে দোষারোপ করতে পছন্দ করে। তাই এসব ভিত্তিহীন অভিযোগ করছে। আমার দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ভরাডুবির আশংকায় বিএনপির প্রার্থী এসব অভিযোগ করছে।