ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

একটি বিজয়

মাহফুজুর রহমান আখন্দ।।

একটি বিজয় হৃদ-

বাগানে

গোলাপ ফুলের চাষ

একটি বিজয় তোমার আমার

স্বপ্নের উল্লাস

সেই বিজয়ে রাসূল খুশি

আল্লা হাসেন নিজে

সেই বিজয়ের খুশি মেখে

চোখ দুটো যায় ভিজে

সেই বিজয়ে ঝরছে দেশে

ছাকিনা রিমঝিম

সেই বিজয়ের মহানায়ক

আহমদ তাকরিম।

ফুলের মতো সোনার ছেলে

সবার ঘরে আসুক

আঁধার চিরে সকলখানে

ভোরের আলো হাসুক।

 

💙 মাহফুজুর রহমান আখন্দ প্রফেসর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;