ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় ইউপি নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোল্যা মশিউরের উঠান বৈঠক 

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি ;
‎খুলনার ডুমুরিয়া ১১নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোল্যা মশিউর রহমানের ১নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উঠান বৈঠকে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বর্ষিয়ান বিএনপি নেতা সোহরাব হোসেন খান। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোল্যা মশিউর রহমান বলেন,এলাকার বিভিন্ন সমস্যা, জনগণের প্রত্যাশা এবং স্থানীয় উন্নয়ন নিয়ে উপস্থিতদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিএনপি নেতা হায়দার আলী খানের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুর রহমান মোড়ল,শফিকুল ইসলাম খান, রুহুল আমিন খান, তোজাম্মেল হোসেন খান, নজরুল হালদার,অলিয়ার রহমান খান,মোঃ সেলিম খান, ইউনুস আলী খান,প্রশান্ত জোদ্দার, পারভেজ গাজী, এনামুল হোসেন খান, হাবিবুর রহমান হবি,রকিব হাসান খান,মুনিব খান স্বপন,মতলেব মোল্লা, আনিচুর রহমান শেখ, সরোয়ার হোসেন বাবু ,স্বপন কুমার রাহা,সরোয়ার হোসেন,আলী রসুল খান, রিপন হালদার, আকাশ মোল্লা, শামীম খান, শাম্মী মোল্লা, আসলাম খান, পরিতোষ দাস,সুমঙ্গল দাস,শিবপদ দাস, আঃ কাদের,প্রভাষ রাহা, বাবলু জোয়ার্দার প্রমুখ।উঠান বৈঠকে বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবা ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

;