খুলনা প্রতিনিধি
রবিবার সকাল ১১ টায় ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত বাজেট সভায় খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদারের সভাপতিত্বে এবং ইউপি সচিব হেকমত সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শেখ হযরত আলী, মোল্লা আবুল কাশেম,শেখ রবিউল ইসলাম মহাসিন হোসেন শেখ, শেখ লুৎফর রহমান, প্রণব কুমার ঘোষ, শিক্ষক নওশেরআলী মোড়ল,বাবু নিখিল দত্ত, খান জাহান আলী,রেবা রায়, জুলফিকার আলী, গনি মোল্লা, তানিয়া বেগম,মিঠু জর্দার, মহসিন হোসেন, নাজমুল হোসেন,আক্তার জোরদার, সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, হিসাব সহকারী, এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ সহ উদ্যোক্তাদ্বয়, ও গ্রাম পুলিশগন। উন্মুক্ত বাজেট সভার শুরুতে চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার সকলকে অবহিত করে বাজেট প্রণয়ন করেন এবং বাজেটের উপর বিস্তারিত আলোচনা করেন। ২০২৩-২০২৪ অর্থ বছরে সম্ভাব্য বাজেট ধরা হয়েছে (২,৫৬,৭৯,৯২০) দুই কোটি ছাপ্পান্ন লক্ষ উনআশি হাজার নয় শত বিশ টাকা।