ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু

হাসান নিলয়
চুয়াডাঙ্গায় আজ শনিবার (১৯ জুন) দুপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ নিয়ে চুয়াডাঙ্গায় ৭৯ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম
জানান,জেলার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের বাজার পাড়ার মৃত এলাহী মন্ডলের ছেলে শুকুর আলী (৭০) ১৩ জুন বেলা ১১ টার সময় করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের ইয়োলোজনে ভর্তি করা হয়। পরদিন নমুনা সংগ্রহের রিপোর্ট পজিটিভ আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান। অপরদিকে চুয়াডাঙ্গা পৌর শহরের জ্বীনতলা মল্লিক পাড়ার মৃত আনিছুর রহমানের স্ত্রী ছালেহা বেগম (৭০) করোনার উপসর্গ নিয়ে ১২ জুন রাত ১০ টার সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়।১৬ জুন তার করোনা পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, মারা যাওয়া ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৬ জন করোনা শনাক্ত হয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে এটিই একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৮ শতাংশ।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫২৩ জন।

;