ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জীবননগরে প্রস্তুতিসভা

জীবননগরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী,  উপজেলা জামাতের আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি শাখাওয়াত হোসেন,   রমেন বিশ্বাস, সাগর কুমারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

;