সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় থানা পুলিশের ডেলিভারি সার্ভিস সেন্টারে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ওসি তদন্ত আক্তারুজ্জামান লিটন, সাংবাদিক কাজী আবদুল্লাহ,এসএম জাহাঙ্গীর আলম, শেখ হেদায়েতুল্লাহ, শেখ মাহাতাব হোসেন, আব্দুল লতিফ মোড়ল, মাহাবুবুর রহমান,সাব্বির খান ডালিম, শেখ সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক,বিলায়েত হোসেন, জাহিদুর রহমান বিপ্লব,সুব্রত কুমার ফৌজদার, অরুণ দেবনাথ, এনামুল বাসার টিটো,আশরাফুল আলম, সুমন ব্রহ্ম, মহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম মুকুল সহ অনেকেই। মতবিনিময় সভায় নবাগত ওসি তার বক্তব্যে বলেন, ডুমুরিয়াকে মাদক মুক্ত ও সন্ত্রাসী নির্মুলে আমার জিহাদ ঘোষণা রইল। সে ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।