ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

পোরশায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ।

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  নওগাঁর পোরশায় ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। (৪ ডিসেম্বর বুধবার) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ১৯জন ভিক্ষুকের মাঝে ২টি করে ছাগল, ১ পট মাল্টি ভিটামিন, ভ্যাকসিন ১ ডোজ ও ২টি করে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এগুলো বিতরণ করেন ইউএনও মো. আরিফ আদনান। এ সময় প্রাণি সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ফিল্ড সুপার ভাইজার রেজাউল করিম শাহ্ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

;