জাইকা প্রকল্পের আওতায় প্রায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে উথলী মোল্লা বাড়ি – আন্দুলবাড়ীয়া সড়কের উথলী গ্রামের পশ্চিম পাড়ায় স্বপন মাষ্টারের বাড়ি থেকে পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আলী আজগার টগর।আজ(২০ ডিসেম্বর) রোববার সকাল সাড়ে ১১ টায় উথলী গ্রামের পশ্চিম পাড়ায় এই ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়।এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান,সাংবাদিক সালাউদ্দীন কাজল,ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কফিল উদ্দিন,সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ,২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈনুল হাসান মঈন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম কলম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ উথলী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসী । উল্লেখ্য যে, উথলী মোল্লা বাড়ি -আন্দুলবাড়ীয়া সড়কের পশ্চিম পাড়ার এই স্থানে হালকা বৃষ্টিপাত হলেই সৃষ্টি হতো চরম জলাবদ্ধতা।জলাবদ্ধতায় সাধারণ পথচারীদের পোহাতে হতো নানা দুর্ভোগ। এলাকাবাসী চুয়াডাঙ্গা -২ আসনের এমপি মহোদয়ের কাছে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের জন্য দাবি জানালে আজ রোববার সকালে সরজমিনে উপস্থিত হয়ে এলাকা বাসির প্রাণের দাবি এই ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। ড্রেন নির্মাণ কাজ শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এলাকাবাসী।
রিপোর্টঃ হাসান আহম্মেদ