এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে আজ বেলা ১১ টায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ শে জুন ) বেলা ১১ টায় সময় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও জুয়া প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, বাল্য ও বহু বিবাহ প্রতিরোধ, এবং জনসচেতনতা বৃদ্ধিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তাগণ আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন এবং জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এ সভায় অংশ গ্রহণ করেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি থানার তদন্ত (ওসি ) মো. শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদ , উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার,উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সমাজ সেবা অফিসার আল আমিন, উপজেলা হাসপাতালের ডা. আব্দুল হালিম( আর এম ও ), উপজেলা আনসার -ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি, ফায়ার সার্ভিস কর্মকর্তা মতিউর রহমান,উপজেলা পরিকল্পনা অফিসার শারমিন জাহান বিউটি, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সকিম উদ্দীন আহমেদ, শান্তাহার মাদকদ্রব্য অফিসার আসলাম আলী, উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত )মো. ইমরান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হাসনা জাহান, এবং আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতিও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার, নশরৎপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) মহিউদ্দিন তালুকদার, সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিমুদ্দিন আহমেদ, চাঁপাপুর ইউপি চেয়ারম্যান (প্যানেল ) আনোয়ার হোসেন হিটলু, ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকগণ।