ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আমেরিকায় উৎসাহ-উদ্দীপনায় ‘বুটেক্স অ্যালামনাই ইউএসএ’-র বার্ষিক পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত

আকবর হায়দার কিরন

অত্যন্ত আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হলো বুটেক্স অ্যালামনাই ইউএসএ (Butex Alumni USA)-র বার্ষিক পিকনিক ও মিলনমেলা। সম্প্রতি নিউ ইয়র্কের প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত হার্ডসন রীভার অববাহিকার ‘জর্জ আইল্যান্ড পার্ক’-এর এক বিশাল আকার প্যাভিলিয়নে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুটেক্স গ্র্যাজুয়েটদের পরিবারবর্গ ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। নিউ ইয়র্ক ছাড়াও কানাডা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও টেক্সাসসহ দূর-দূরান্ত থেকে আগত বুটেক্সিয়ানদের উপস্থিতি অনুষ্ঠানটিতে বাড়তি মাত্রা যোগ করে।

সকাল ১০টায় সুস্বাদু নাস্তা পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত সকল সদস্যকে নেম ব্যাজ প্রদান করেন এবং ভলান্টিয়ারদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেন। পিকনিকটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন পিকনিক কমিটির আহ্বায়ক প্রকৌশলী লিটন খান, সদস্য সচিব প্রকৌশলী ড. ইমরানুল ইসলাম, সৎগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. মাজিবুর রহমান খান, প্রকৌশলী ড. আলী আহমেদ, প্রকৌশলী আনোয়ারুল হক, প্রকৌশলী ফরহাদ আকবর, প্রকৌশলী নাফিউল মজিদ, প্রকৌশলী অবনী কুন্ডু, প্রকৌশলী মাইন, প্রকৌশলী সুমন শিহাব, প্রকৌশলী মুহাম্মদ এইচ মিথুন ,প্রকৌশলী রাজিউল হাসান এবং  ,প্রকৌশলী  সারমিন ও আরও অনেকে।

অনুষ্ঠানে ছোট সোনামণিদের পাশাপাশি বেশ কয়েকজন ভলান্টিয়ারের অবদান ছিল প্রশংসনীয়।Raffle draw টিকিট sale এ বিশেষ ভূমিকা রাখেন ভিভা, সামান্না, মুসকান, মুনতাসির, তাসিন ও তামিম। গানে মুগ্ধ করেন Debangona & Engr.Abani Kunda . নাচ পরিবেশন করে ছোট সেনা মনি ইরাম।অন্যান্য ভলান্টিয়ারদের মধ্যে ছিলেন জেরিন, মুন্নি,করিয়া,শিউলি, হাদিশা, জাহেদা, বিউটি, ব্রাইটি ও ফটোগ্রাফিতে বিশেষ সহায়তা করেন সৈয়দ ফয়সাল, সায়রা এবং তানি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিনোদনমূলক খেলাধুলা। দম্পতিদের জন্য ‘ওয়াটার বেলুন থ্রো’, ‘পিলো পাসিং’ এবং পুরুষদের জন্য ‘কিক বল ইনটু নেট’ প্রতিযোগিতা বিশেষ নজর কাড়ে। মধ্যাহ্নভোজে সুস্বাদু খাবার পরিবেশনের পর খেলাধুলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সকল পরিবারের জন্য আকর্ষণীয় তোয়ালে উপহার হিসেবে বিতরণ করা হয়। সবশেষে প্রতীক্ষিত র‌াফায়েল ড্র-এর মাধ্যমে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘটে।ে

এই বিশাল আয়োজনকে সফল করতে যাঁরা অর্থ ও বিভিন্ন সামগ্রী দিয়ে সহায়তা করেছেন:

১. প্যাভিলিয়ন বুকিং এ আর্থিক সহায়তা: জনাব দুলাল বেহেদু (প্রেসিডেন্ট, ঢাকা অ্যাসোসিয়েশন)।

২. টি-শার্ট (BUTEX T-Shirt): জনাব রাজিউল হাসান (সহ-সাংগঠনিক সম্পাদক)।

৩. উপহার (তোয়ালে): মিসেস বিউটি ইসলাম (সংগঠনের সভাপতির সহধর্মিণী)।

৪. পানি ও জুস: জনাব ওয়াছি চৌধুরী।

অনুষ্ঠানের শেষাংশে সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. মাজিবুর রহমান খানএবং পিকনিক কমিটির আহ্বায়ক প্রকৌশলী লিটন খান সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সুন্দর এই আনন্দমেলার সফল সমাপ্তি ঘোষণা করেন।

;