হাসান নিলয়ঃ
জীবননগর উপজেলার উথলী সূর্য তোরণ ক্লাবের উদ্যোগে স্থানীয় দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলতি বছরে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার(২৮ আগস্ট) বিকালে সূর্য তোরণ ক্লাব হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্য তোরণ ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দীন জাহিদ। ক্লাবের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অমিত খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সূর্য তোরণ ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য আহসানুল হক,ইউনুচ আলী, হাজী রবিউল হোসেন,আব্দুল মান্নান পিল্টু, মোশাররফ হোসেন তেলা,উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সূর্য তোরণ ক্লাবের সহ সম্পাদক এডভোকেট নাজমুল হুসাইন, রুবেল আহম্মেদ সাঈদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান,অর্থসম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক রানা হোসেন, সহকারী ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আহমদ সগীর, সদস্য মোশারেফ হোসেন সহ অনেকে।
অনুষ্ঠানে উথলী মাধ্যমিক বিদ্যালয় ও উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছরে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ১১ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
ধারাবাহিক সাফল্য ধরে রাখতে কৃতি শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয় এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীমন্ডলীরা উপস্থিত ছিলেন।