ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জয়রামপুর রেল স্টেশনে এক ব্যক্তির ট্রেনে কাটা পড়ে মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাংগা জেলার জয়রামপুর রেল স্টেশনে
অজ্ঞাত(৪০) এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে৫টার দিকে জয়রামপুর রেল গেট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

দর্শনা হল্ট স্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আতাউর রহমান জানান, বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন জয়রামপুর স্টেশনে এসে পৌছায়। এসময় অজ্ঞাত(৪০) একজন ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ট্রেনে নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে দর্শনা হল্ট স্টেশন জিআরপি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে তার লাশ সন্ধ্যার দিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।এ খবর লেখা পর্যন্ত মৃত্যু ব্যক্তির সন্ধান বা পরিচয় মেলেনি।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;