ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আলোকিত স্বপ্নে সফলতার দিকে এগিয়ে চলেছে জীবননগরের পুরন্দপুরের আবৃত্তি শিল্পী ও কবি কে এ কংকন।

 মো:নাঈমুর রহমান,আন্দুলবাড়ীয়া প্রতিবেদকঃ
কবিতা,অনুগল্প লেখা ও সেগুলাে আবৃত্তির মাধ্যমে ধীরে ধীরে মানুষের মনের ভিতরে প্রবেশ করে সফলতার দিকে এগিয়ে চলেছেন জীবননগর উপজেলার পুরন্দপুর গ্রামের মেয়ে সুমিষ্ট কণ্ঠস্বরের অধিকারীনি কে এ কংকন। প্রথমতঃ তিনি একটি একটি করে কবিতা আবৃত্তি করে তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে আপলোড করতে থাকেন । বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের ভূয়সী প্রশংসা পেয়ে ধীরে ধীরে নতুন পুরাতন লেখকদের লেখা কবিতা আবৃত্তি চিত্রায়ন করে সেগুলো আপলোড করেন। ইতিমধ্যে তার ফেসবুক পেজ RJ kongkon এবং ইউটিউবে একটি প্লাটফ্রম রয়েছে যেখানে লেখকদের লেখা গুলো পাঠ করে তিনি নিয়মিত আপলোড করছেন। এছাড়াও তিনি রেডিও কন্ঠের আর জে   হিসেবেও অনেকখানি পরিচিতি পেয়েছেন সর্বজনের নিকট। তার ফলোয়ার  দিন দিন বেড়ে চলেছে। নতুন  লেখকদের লেখা  পাঠ করে তাদের অনেক প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ গুলোর মধ্যে কাব্যনীড়ে কবিদল,শ্রেষ্ঠ কবির পথে নব প্রার্থী,জীবন কথা,শুন্য দশকের নারীর জয়যাত্রা উল্লেখযোগ্য। এছাড়াও অনুগল্পের  মধ্যে অল্প কথার গল্প, প্রকাশ পেয়েছে । কংকন সাহিত্যকথা,মুক্ত বিকাশ সহ অসংখ্য সাহিত্য গ্রুপে নিয়মিত ও সাপ্তাহিক কবিতা পাঠের আসর করে থাকেন। তার এই ছড়িয়ে পড়া ও ব্যাপক পরিচিতির ব্যাপারে জানতে চাইলে বলেন, কবিতা আবৃত্তি করতে করতে আমি কবিতার সুঘ্রাণ খুঁজে পেয়েছি। কবিতা লেখা আর পড়া অন্য ব্যাপার কবিতা আবৃত্তি করলে প্রতিটি লাইনের বাস্তবিক অর্থের খুব কাছের অনুভব ভিতরে লালিত হয়। আমি  আবৃত্তি দিয়ে এমন একটি প্লাটফর্ম গড়ে তুলবো যে আবৃত্তি শিল্পের ব্যাপক প্রসার লাভ পাবে।

;