ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

সুয়েজ খালের প্রস্থ আরো বাড়ানোর পরিকল্পনা কর্তৃপক্ষের

সুয়েজ খালের প্রস্থ আরো বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে সুয়েজ খাল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি জানান, দক্ষিণের যে পাশে এভার গিভেন জাহাজটি আটকে পড়েছিল সেখানকার প্রস্থ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, নতুন একটি ক্রেনেরও ব্যবস্থা করা হচ্ছে, যেটি ৮২০ ফুট উচ্চতায় কাজ করতে পারবে। এছাড়া আরো দুই থেকে তিনটি টাগবোট আনারও চিন্তা করা হচ্ছে। তিনি জানান, নীরবে এ বিষয়ে কাজ করা হচ্ছে। গত ২৩ মার্চ প্রচণ্ড ঝড়ে এভার গিভেন জাহাজটি আটকে যায়। এর ফলে শত শত জাহাজের জট সৃষ্টি হয় যাতে বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক ক্ষতি হয়। জাহাজ আটকে যাওয়ার কারন নিয়ে তদন্ত চলছে।

চেয়ারম্যান জানান, এর মধ্যেই জাহাজের রেকর্ডার থেকে তথ্য নেওয়া হয়েছে এবং তা তদন্ত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, আরো দুই থেকে তিন দিন সময় নেওয়া হবে রিপোর্ট দেওয়ার জন্য। এর চেয়ে বেশি সময় নেওয়া হবে না বলেও জানান তিনি।

সূত্র: রয়টার্স।

;