ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

দর্শনা বন্দর দিয়ে চার মাসে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি

চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে গত চার মাসে ভারত থেকে ৫০ হাজার মেট্রিন চাল আমদানি হয়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার মেট্রিক টন সরকারিভাবে আর বাকী ৪০ হাজার মেট্রিক টন বেসরকারিভাবে আমদানি হয়েছে।

সরকারিভাবে চাল আমদানির চারটি চালানে প্রায় দশ হাজার মেট্রিক টন চাল এসেছে দর্শনা বন্দরে। প্রথম চালান ৩০ মার্চ বিকেলে ৪২ টি রেলওয়াগনে মোট ২৪’শ ৫০ মেট্রিক টন চাল ভারতের গেঁদে বন্দর হয়ে দর্শনায় পৌঁছে। এরপর ১৬ এপ্রিল এসেছে ২৪’শ ৬৩ মেট্রিকটন, ১৭ এপ্রিল এসেছে ২৩’শ ৬৫ মেট্রিন টন এবং ১৮ এপ্রিল এসেছে ২৪’৬৩ মেট্রিক টন। ইনভয়েসে প্রতিটন নন বাসমতি ( সিদ্ধ চাউল)’র আমদানি মুল্য দেখানো হয়েছে ৪’শ ২০ ইউএস ডলার। সরকারিভাবে আমদানি করা এ চাল শুল্কমুক্ত।

দর্শনা বন্দর স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর মোঃ লিয়াকত আলী জানান, সরকারিভাবে আমদানি করা চালের সবগুলো র‌্যাক ( প্রতি র‌্যাক ৪২ ওয়াগন) বগুড়া শান্তাহারে বুকিং করা হয়েছে।

এদিকে দর্শনা বন্দর দিয়ে আমদানিকারকদের মাধ্যমে গত ১ জানুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট ৪০ হাজার ৮’শ ৫০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। নন বাসমতি এ চালের ইনভয়েসে আমদানি মূল্য ৩৬৫ ইউএস ডলার। দর্শনা স্থল কাস্টমস শুল্ক স্টেশন থেকে এ চাল শতকরা ২০ ভাগ শুল্কায়ন ( রাজস্ব আদায়) করে ছাড় দেয়া হয়েছে।

রেজাউল করিম লিটন

;