ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

২ জুন আসছে ফাইজারের টিকা

যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারের উৎপাদিত করোনাভাইরাসের টিকা আসছে। ২ জুন ফাইজার থেকে ১ লাখ ৬ হাজার ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ মে) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাঈদুল ইসলাম জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন জুনের ২ তারিখে গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি কর্তৃপক্ষ ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার কভিড ভ্যাক্সিন বাংলাদেশে পাঠাবে। আজই বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও তিনি জানান।

এর আগে সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, যুক্তরাষ্ট্রের কাছে থাকা অক্সফোর্ড-আ্যস্ট্রাজেনেকার ৪০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র দু-এক দিনের মধ্যেই বাংলাদেশের অনুরোধের আনুষ্ঠানিক জবাব দেবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জুনে বিশ্বজুড়ে ২ কোটি ভ্যাকসিন বিতরণ করা হবে বলে জানান।

সোমবার তিনি জানান, মোট আট কোটির মধ্যে প্রাথমিকভাবে বিভিন্ন দেশে ২ কোটি ডোজ করোনা টিকা পাঠানো হবে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;