ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আড়াই বিঘা জমির তরমুজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

দুর্বৃত্তরা চুয়াডাঙ্গার সদরের পিরোজখালী গ্রামে আড়াই বিঘা জমির ব্লাক বেরি জাতের তরমুজ ও গাছ কেটে দিয়েছে। এতে ওই কৃষকের ক্ষতি হয়েছে প্রায় তিন লাখ টাকা।
এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার ভোরে পিরোজখালী গ্রামের কাশেমমারা মাঠে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, কৃষক আবুল ফজল আড়াই বিঘা জমিতে ব্লাক বেরি জাতের তরমুজ চাষ করেন। সেগুলো বিক্রি উপযোগী ছিল। শক্রতাবশত অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তরমুজ ও গাছ কেটে দেয়। এতে মাচায় ঝুঁলে থাকা সব তরমুজ নষ্ট হয়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে ওই কৃষকের। ক্ষতিগ্রস্ত কৃষক চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

;