মনিরুল ইসলাম
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলষ্টেশনে ট্রেনে কাটা পড়ে গনেশ চন্দ্র (৬০) নামে এক বৃদ্ধ। তিনি মানসিক রোগে ভুগছিলেন।
মঙ্গলবার (২২শে জুন) দুপুর ১২ দিকে যশোর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রকেট মেইল ট্রেনটি কোটচাঁদপুর রেলষ্টেশনে ঢোকার সময় এ ঘটনা ঘটে। নিহত গনেশ চন্দ্র পৌর এলাকর ৭নং ওয়ার্ডের মৃত নিতাই চন্দ্র এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে তার দেহ দ্বিখন্ডিত হয়ে মৃত্যু ঘটে।
এসময় নিহত পরিবারের কাছ থেকে জানা যায়, নিহত গনেশ চন্দ্র বেশ কিছুদিন মানসিক ভারসাম্যহীনতায় অসুস্থ ছিলেন।
এবিষয়ে রেলস্টেশনের কর্তব্যরত মাষ্টার নুরুল হক জানান, দূর্ঘটনার সাথে সাথেই খুলনা ও যশোর জিআরপি পুলিশ ফাঁড়িতে ম্যাসেস পাঠিয়েছি।তারা দ্রুতই চলে আসবেন।