ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

যশোরে চিকিৎসকের আত্মহত্যা

মনোরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুস সালাম সেলিম (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহানের উদ্ধৃতি দিয়ে বলেন, সকাল ৯টার দিকে ডা. সেলিমের মরদেহ হাসপাতালে আনা হয়। আজ শনিবার সকাল ৮টার দিকে শহরের বিমানঅফিস পাড়া এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে বলে তার স্ত্রী জানিয়েছেন। ডা. সেলিমের স্ত্রী মনিরা বেগম জানান, সকালে তিনি রান্না করছিলেন। ওইসময় তিনি (ডাক্তার সেলিম) ঘরের কার্নিশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মাস তিনেক ধরে ডা. আব্দুস সালাম সেলিম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সম্প্রতি তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে বগুড়ায় বদলি করা হয়। তিনি সেখানে যেতে চাননি।
অনলাইন ডেস্ক

;