দৈনিক আমাদের নতুন সময়ের নির্বাহী সম্পাদক সালেহ্ বিপ্লবের মা নিলুফার বেগম আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বাড্ডায় চতুর্থ ছেলের বাসায় স্ট্রোক করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তার স্বামী মরহুম পাটোয়ারী আব্দুল জব্বার পূর্বাঞ্চল রেলওয়ের লিটিগেশন ইন্সপেক্টর ছিলেন। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বুধবার (২৫ আগস্ট) বাদ জোহর জানাজা নামাজের পর চাঁদপুর শহরের পাটওয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।
মিডিয়া গ্রুপ আমাদের সময়ের নাঈমুল ইসলাম খান, নাসিমা খান মন্টি, মাসুদা ভাট্টি, হাসান হাফিজ, রাশিদুল ইসলাম, তাসমিয়া নুহিয়া আহমেদসহ গ্রুপের সকল সদস্য নিলুফার বেগমের মৃত্যুতে গভীর দুঃখ ও শোকপ্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারকে আন্তরিক সমবেদনা জানান।
শোক প্রকাশ করেছেন বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব , চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।
শোক প্রকাশ করেছেন, সিএমএইচে চিকিৎসাধীন বরেণ্য কবি হেলাল হাফিজ।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু, ও ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ এক বিবৃতিতে সালেহ্ বিপ্লবের মরহুম মাতার আত্মার মাগফেরাত কামনা করেন।
চট্টগ্রাম মহানগর যুবলীগ সভাপতি মহিউদ্দিন বাচ্চু, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাক, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক আলাদা ভাব্র শোক ও সমবেদনা জানিয়েছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ইমরান কবীর চৌধুরী, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
সুত্রঃআমাদের সময় ডট কম