ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জীবননগরে মতবিনিময় সভা

মনিরুল ইসলামঃ

“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে,জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১(২৮আগষ্ট-৩ সেপ্টেম্বর) উপলক্ষে, জীবননগরে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর। আজ শনিবার ২৮ আগষ্ট বেলা ১১ টায় জীবননগর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে, উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জীবননগরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুল রহমান,উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মাহমুদুল হাসান জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক সামসুর রহমান চঞ্চল, জীবননগর থানার এস আই সাঈদুর রহমান। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলাব্যপী জেলেদের সচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, মৎস্য বিভাগে বর্তমান সরকারের সাফল্য নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন, মাছের পোণা অবমুক্তকরণ, মৎস্যজীবীদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান সহ নানাবিধ কর্মসূচীর কথা মতবিনিময় সভায় অবহিত করা হয়।

;