রিয়াদ লিয়নঃ
আশ্চর্য্যজনক ভাবে পর পর তিনবার বেচে ফিরে ”রাখে আল্লাহ্ তো মারে কে!” কথাটির বাস্তব প্রমান দিলেন চুয়াডাঙ্গার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৩৮) ।প্রথমে ২৫ ফুট উচু গাছ থেকে পড়ে, দ্বিতীয় দফায় সড়ক দূর্ঘটনা থেকে এবং শেষে বজ্রপাত থেকে আশ্চর্য্যজনক ভাবে বেচেঁ ফিরেছেন। তিন বছর আগে জ্বালানী কাঠ আর ছাগলের জন্য সংগ্রহ পাতা পাড়তে গিয়ে উচুঁগাছ থেকে পড়ে যান। এতে তার কোমরের হাড়ে চিড় ধরে, বেশকিছু দিন বিছানাগত ছিলেন! আবার গত বছর জমির সব্জি বিক্রি করে দর্শনা আড়ৎ থেকে ভ্যানে বাড়ী ফেরার পথে কেরু চিনিকলের আখের ট্রলির সাথে সংঘর্ষে তার দু-পায়ের হাড় আঘাতে ভেঙ্গে গুড়ো হয়ে যায়, দীর্ঘদিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়েছেন।সর্বশেষ গত ২৫ আগষ্ট প্রচন্ড ঝড় বৃষ্টির সময় উথলী রেল স্টেশনের আপ হোম সিগ্যনালের নিকটের লেভেল ক্রসিং এর ঘুমটি ঘরে বজ্রপাত ঘটে এসময় ঘুমটি ঘরের পাশে পলিথিনের ছাউনিতে আশ্রয় নেয়া সেলিম অলৈকিক ভাবে বেচে জান।
এই প্রতিনিধির সাথে আলাপচারিতায় সেলিম বলেন,বজ্রপাতের পর প্রায় এক ঘন্টা অচেতন ছিলেন। তিনি আরো জানান ধারাবাহিক দূর্ঘটনাগুলোর পর থেকে আগের মতো পরিশ্রম করতে পারেন না, একারনে পরিবার পরিজন নিয়ে অভাব অনটনে দিনাতিপাত করছেন।