ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

“জীবননগরের উথলী তে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষরোপণ।

মনিরুল ইসলাম ও হাসান নিলয়
আজ শুক্রবার(০৩.০৯.২০২১) সকাল আট টায় উথলী বাজার হইতে উথলী বাসস্ট্যান্ড পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রাস্তার দুপাশে ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এসময় রাস্তার দুপাশে ফাঁকা জায়গায় ফলজ ও বনজ গাছ লাগানো হয়।
পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কাজের শুভ উদ্বোধন করেন জীবননগর উপজেলার  নির্বাহী অফিসার(ইউএনও) মো.আরিফুল ইসলাম ।এছাড়াও উপস্থিত ছিলেন উথলী সূর্য্য তোরণ ক্লাবের সভাপতি মো.আব্দুল মান্নান পিল্টু,জাগো নিউজ ২৪ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি,সূর্য্য তোরণ ক্লাবের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,সাংবাদিক সালাউদ্দীন কাজল,সহ-সভাপতি আবজালুর রহমান ধীরু, সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ সাহেব,প্রবাহ অনলাইন ডটকম এর প্রধান সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন তেলা, ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ইমতিয়াজ আলী,সাহিত্য বিষয়ক সম্পাদক আনারুল হক,সদস্য লুৎফর রহমান পিল্টু সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সূর্য্য তোরণ ক্লাবের পাশাপাশি উথলী মানব সেবা সংগঠন,রাবা ফাউন্ডেশন,প্রবাহ অনলাইন ডটকম ও গোলাঘর ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;