হাসান নিলয়ঃ
জীবননগরের উথলীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে ফুটবল ও মাস্ক বিতরণ করেছেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা। গতকাল শনিবার বিকালে উথলী হাইস্কুল মাঠে উথলী ফুটবল একাদশ ও সুবদিয়া স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রীতি ম্যাচ চলাকালীন সময়ে তিনি মাঠে উপস্থিত হয়ে এগুলো বিতরণ করেন ও সেরা খেলোয়াড় কে ব্যক্তিগত ভাবে পুরষ্কৃত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন, ইউনিয়ন যুবলীগের নেতা আলমগীর হোসেন,রিন্টু আহম্মেদ ঝনু,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম জেবু সহ অনেকে। প্রীতি ফুটবল ম্যাচে উথলী ফুটবল একাদশ সুবদিয়া স্পোর্টিং ক্লাব কে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে। অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় হিসেবে পুরষ্কার লাভ করে উথলী ফুটবল একাদশের খেলোয়াড় রাহাত আলী সুমন।