ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

গেদে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ১৮ মাস পরে বাংলাদেশ- ভারতের যাত্রী যাতায়াত শুরু

২০২০-এর ২৩শে মার্চ বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশ – ভারতের আন্তর্জাতিক সীমান্ত গেদে বর্ডার। রবিবার ফের খুলে গেল এই সীমান্ত করোনার প্রকোপ দু’দেশেই কমে যাওয়ায়। এদিন সকাল থেকেই বাংলাদেশি নাগরিকরা নদিয়া জেলার এই সীমান্তে সমবেত হয়েছিলেন ঘরে ফেরার আনন্দ বুকে নিয়ে। বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ ভারতে আসেন মেডিক্যাল ভিসা নিয়ে। বিএসএফ-এর কাছে যথার্থ খবর না থাকায় গেদে সীমান্তে প্রাথমিকভাবে দু’দেশের নাগরিকরাই একটু সমস্যায় পড়েন। বিকেলের দিকে অবশ্য সব ঠিক হয়ে যায়। গেদে সীমান্ত খোলায় সন্তোষ প্রকাশ করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হোসেন। তিনি বলেন, দু দেশের মধ্যে বিনিময় শুরু হলে দু’দেশই উপকৃত হবে।

উল্লেখযোগ্য, ভারত ও বাংলাদেশ এখনও পর্যটন ভিসা চালু না করায় সাধারণ পর্যটকরা বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে যাওয়া-আসা করতে পারছেন না।

পুজার আগে এই ভিসা চালু হতে পারে বলে অনুমান করা হচ্ছে।  এদিন দু’দেশের ব্যবসায়ীরা গেদে সীমান্ত খোলায় সন্তোষ প্রকাশ করেন।
সুত্রঃমানবজমিন

;