ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

২ শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ঝিনাইদহে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুর দারুল উলুম কওমি মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে হাসানুজ্জামান নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে মাদ্রাসায় সালিশ বৈঠক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক হাসানুজ্জামান সলেমানপুর গ্রামের আনসার আলীর ছেলে। এ ব্যাপারে মহেশপুর থানায় পৃথক দুটি ধর্ষণ মামলা হয়েছে। মঙ্গলবার ওই শিক্ষককে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মহেশপুর উপজেলার ন্যাপা ইউনিয়নের সলেমানপুর দারুল উলুম কওমি মাদ্রাসা। হাসানুজ্জামান ১৫-১৬ দিন আগে ওই মাদ্রাসার দু’শিশু শিক্ষার্থীকে পৃথক দিনে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি না বলার জন্য হুমকি-ধমকি দেয়। শিশু দুটি ধর্ষণের ঘটনা পরিবারের কাছে চাপা রাখে। অবশেষে গত ১৯ সেপ্টেম্বর এক শিশু ঘটনাটি তার পরিবারের কাছে জানায়। এরপর অপর শিশুও তাকে একইভাবে ধর্ষণ করা হয়েছে বলে ঘটনা তার পরিবারের কাছে খুলে বলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

এ নিয়ে সোমবার রাতে মাদ্রাসার ম্যানেজিং কমিটিসহ এলাকাবাসী কওমি দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে একটি সালিশ বৈঠকের আয়োজন করে। মাদ্রাসার সভাপতি মাওলানা হাফিজুর রহমান জানান, তারা ঘটনার সত্যতা পেয়েছেন দুই শিক্ষার্থীকে শিক্ষক হাসানুজ্জামান যৌন নির্যাতন করেছেন। এ বিষয়ে তার বিচারের জন্য সোমবার রাতে সালিশ বৈঠকে বসা হয়েছিল। সেখান থেকে মহেশপুর থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

সংবাদদাতা

;