ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আন্দুলবাড়ীয়ায় আরআরএফ এর আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন।

নাঈমুর রহমান বিশেষ প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা  জীবননগরের  আন্দুলবাড়ীয়ায়  রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে শেখ রাসেল দিবসে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল ১৮ ই অক্টোবর বিকালে এ উপলক্ষে উন্নয়ন বিকাশে যুব সমাজের  সংগঠিত যুবদের অংশগ্রহণে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের প্রতিযোগিতায় সজল হোসেন,শাহেদ হোসেন, রকিবুল ইসলাম , কবিতা প্রতিযোগিতায় জুবাইদ ইসলাম,নয়ন হোসেন এবং প্রবন্ধ প্রতিযোগিতায়ও পুরষ্কৃত করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার , সাংস্কৃতিক অনুষ্ঠানের বিচারক  হিসেবে  ছিলেন আন্দুলবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল আলম ও আরআরএফ আন্দুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক মোঃ আল আমিন। অনুষ্ঠানটি  পরিচালনা করেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির আন্দুলবাড়ীয়া ইউনিটের সমন্বয়কারী মোঃ আরিফ হোসেন। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ)।

;