ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

উথলী বালিকা বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

হাসান নিলয়ঃ
আজ সকাল ১১ টায় জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.লুৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি কাজী শামসুর রহমান চঞ্চল,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সরজিৎ কুমার কর্মকার,সহকারী প্রধান শিক্ষক সালমা খাতুন, সহকারি শিক্ষক মকসেদুল হাসান,কাদিমুল এহসান,জামাল উদ্দিন,আব্দুস শুকুর,সামসুন নাহার,কাদিমুল এহসান,সাইফুল আলম,হাফিজুর রহমান,ইব্রাহিম আলম,রকিবুল ইসলাম কলম,আনারুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবার এই বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করছে ৭৫ জন ছাত্রী।
অনুষ্ঠানে শেষে সকল শিক্ষার্থীদের ভালো ফলাফল ও উন্নত ভবিষ্যৎ কামনায় দোয়া করা হয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;