সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, মিসরসহ মধ্যপ্রাচ্য এবং অনেক দেশে
আজ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, দেশটিতে চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার হবে শাওয়াল মাসের প্রথম দিন। সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা কমিটি জানিয়েছে, তাদের দেশে চাঁদ দেখা যায়নি। ফলে ঈদ হবে সোমবার।
তুরস্কেও সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটিতে শনিবার চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এরই মধ্যে ঈদের দিনক্ষণ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর। দেশ দুটিতে সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে।