এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উৎপাদন বন্ধ হয়ে যাওয়া, রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার জমিতে ” রংপুর ইপিজেড” স্থাপনের কার্যক্রম শুরু হয় খুশি স্থানীয়রা। উত্তর জনপদের প্রান্তিক মানুষের কাছে এ যেন এক নতুন স্বপ্নের ঠিকানা। সম্প্রতি সাইনবোর্ড টাঙ্গানোর মাধ্যমে দেশের দশম ইপিজেড হিসেবে রংপুরের কার্যক্রম শুরুর পর থেকে স্থানীয়দের খুশি আরো বেড়েছে। এই ইপিজেড বাস্তবায়ন হলে এলাকার সাঁওতাল সম্প্রদায় সহ জেলার ২ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে স্বপ্ন দেখছেন এলাকার সকল পেশার মানুষ। জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে গোবিন্দগঞ্জ – দিনাজপুর ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের পাশেই বন্যামুক্ত উঁচু জমিতে ইপিজেড স্থাপন করা হচ্ছে। এই ইপিজেড থেকে ৩২ কিলোমিটার দূরে হিলি স্থলবন্দর আর ৭০ কিলোমিটার দূরে সৈয়দপুর এবং ৩৪ দূরে সম্প্রসারণদিন বগুড়া বিমানবন্দর অবস্থান। এছাড়া প্রস্তাবিত ইপিজেড থেকে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনের দূরত্ব ১৭কিলোমিটার ও গাইবান্ধা রেলওয়ে স্টেশনের দূরত্ব ৩২ কিলোমিটার। এবং ঢাকা- রংপুর মহাসড়কের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। যোগাযোগ ও মালামাল সরবরাহ এবং পরিবহনের ক্ষেত্রে এই ইপিজেড সুবিধাজনক অবস্থান থাকায়(বেপজা) এই স্থান নির্বাচনে অত্যন্ত গুরুত্ব দিয়েছে।