নাঈমুর রহমানঃ
ময়লা কুড়িয়ে রাস্তা পরিষ্কার করা বিডি ক্লিন তারুণ্যের উদ্দেশ্য নয় বরং বিডি ক্লিন তারুণ্য ময়লা কুড়ায় যাতে আপনার-আমার বিবেক জাগ্রত হয়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে,বিডি ক্লিন চুয়াডাঙ্গা টিমের উদ্যোগে মুক্তিযোদ্ধা স্মৃতি মিনার ও তার চারপাশ পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন করা হয়।
পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে গতকাল ১০ জুন শুক্রবার বিডি ক্লিন চুয়াডাঙ্গা টিমের নিজস্ব উদ্যোগে পরিচ্ছন্ন করা হয়, চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা স্মৃতি মিনার ও তার চারপাশ।
এসময় পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত থেকে সার্বিক দায়িত্ব পালন করেন বিডি ক্লিন চুয়াডাঙ্গা জেলার সমন্বয়ক আল-নোমান, ফিরোজ মাহমুদ ( উপ সমন্বয়ক আইটি অ্যান্ড মিডিয়া) তুষার ইমরান (উপ সমন্বয়ক লজিস্টিক) মোহাইমেনুল তাজ, বর্ষণ, সোহান, বাপ্পী, সম্রাট, আরজু, গোলাম, সোহান, রোহান, জিহাদ, কাওছার, মোঃনাঈমুর রহমান, সাহার উদ্দিন তুষার,মোঃমামুন মিয়া,মাহফুজ রহমান সহ আরও অনেকে।