ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ধর্মপাশায় দুই স্পিডবোটের সংঘর্ষে গুরুদয়াল কলেজের শিক্ষকের পরিবারের ৪ জন সহ ১০জন গুরুতর আহত

ধর্মপাশায় দুই স্পিডবোটের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় একই পরিবারের ৪ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত ১৫ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামের পেছনে কংস নদে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজের সহযোগী অধ্যাপক,রেডিও তেহরানের মনিটর বিশিষ্ঠ বেতার, শ্রোতা ও সংগঠক শাহাদাত হোসেন ঈদের আগে স্ত্রী-সন্তান নিয়ে নিজ বাড়ি ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা গ্রামের বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে শুক্রবার বেলা সাড়ে এগারটার দিকে ইসলামপুর গ্রামের সামনে থেকে স্ত্রী-সন্তান নিয়ে স্পিডবোটে করে ধর্মপাশার দিকে রওনা দেন। ঘুলুয়া গ্রামের পেছনের কংস নদে বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সঙ্গে তাদের বহনকারী স্পিডবোটের সংঘর্ষ হয়।

এতে অধ্যাপক শাহাদাত হোসেন, তার স্ত্রী পান্না খানম, মেয়ে শাইরা হোসন ম ও মুনসহ উভয় স্পিডবোটে থাকা অন্তত ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই শাহাদাত হোসেন,পান্না খানম, শাইরা ও মুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

;