ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

খুলনার ডুমুরিয়ায় পুর্ব শত্রুতার জেরে মারপিটের অভিযোগ

ডুমুরিয়া(খুলনা)সংবাদদাতাঃ
খুলনার ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জেরে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার উপজেলার খর্ণিয়া এলাকার রানাই গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রানাই গ্রামের উসমান আলী জোয়াদ্দার এর পুত্র মোঃ মাসুদ জোয়াদ্দার (৪৫) মোঃ মোফাজ্জেল জোয়াদ্দার (৫০) মোঃ মশিয়ার জোয়াদ্দার (৩৫) ও মৃত কশেম আলী জোয়াদ্দারের পুত্র ওদুদ জোয়াদ্দার (৬০) এর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক শত্রুতা চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত বুধবার সন্ধ্যার দিকে বাদী আবুবক্কার জোয়াদ্দারের বাড়িতে প্রবেশ করে । বাদীর মাতা মোসাঃ মেরী বেগম (৪৫) কে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। একপর্যায়ে বাদীর মাতা গালিগালাজ করতে নিষেধ করে। তখন ওদুদ জোয়াদ্দারের নির্দেশে বাকি সকলেই বাড়িতে বাদীর মাতাকে একা পেয়ে লাঠিসোটা দিয়ে মেরে জখম করে। তখন তার চিৎকারে বাদীর বড় ভাই আক্তার জোয়াদ্দার ছুটে আসলে তাকেও মারপিট করে । ঘরে থাকা একলক্ষ বিশ হাজার টাকা ও জমির কাগজ পত্র নিয়ে নেয়। পরবর্তীতে মোঃ মিঠু জোয়াদ্দার,মোঃ জিল্লু বিশ্বাস ,মোঃ আবুল মোড়ল সহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাদেরকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। এসময় আহত মেরী বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে বাদী তার অভিযোগে উল্লেখ করেছেন। এঘটনায় ভূক্তভোগীর ছেলে আবু বক্কার জোয়াদ্দার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এবিষয় নিয়ে কথা বললে তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ শহিনুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চত করে বলেন তদন্ত পূর্বক পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;