এম, সেলিম আবেদ,ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতাঃ
খুলনার ডুমুরিয়ায় গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা ও বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে স্কুল প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মাহাবুবুর রহমান তরফদার। শিক্ষক এম শফিকুল আলম ও মাহবুবুল রহমান পিকুলের সঞ্চালনায় অনুষ্ঠানটি হবে ২’দিন ব্যাপী জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান,এমন দাবি করে বক্তব্য দেন প্রবীণ ছাত্র সাবেক উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন মোড়ল, অধীর কুমার মন্ডল, কাজী শামসুর রহমান,বীরেন্দ্রনাথ মন্ডল, চন্দ্রকান্ত তরফদার, রবীন্দ্রনাথ মণ্ডল, দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, কাজী আব্দুল মজিদ, সরদার মাসুদ রানা, শাহজালাল মোড়ল, মুজাহিদ শেখ, ওয়াহেদুজ্জামান নান্টুসহ অনেকে। সভা শেষে বিজয়ের মাস আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর দুদিন ব্যাপী অনুষ্ঠানের দিন নির্ধারণ শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার খান আতিয়ার রহমান সভাপতি, শিক্ষক পিন্টু কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক ও মোঃ এখলাছুর রহমান সরদার কে কোষাধ্যক্ষ করে প্রাথমিকভাবে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এছাড়া প্রধান শিক্ষক শংকর কুমার মন্ডলকে প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়।