এম, সেলিম আবেদ, ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতাঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থাপিত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে অর্ধনমিত জাতীয় পাতাকা উত্তলন, উপজেলার খর্নিয়া বাজারের বিভিন্ন সড়কে রালি ও সোমবার সকাল ১১.৩০ মিনিটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধুর জীবনি সম্পর্কে বিশদ আলোচনায় বক্তব্য রাখেন,খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, খর্নিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্র মল্লিক, সহ-সভাপতি আশুতোষ অধিকারী, লুৎফর রহমান শেখ, শেখ হায়দার আলী, ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম নেতা রবিউল আলম রবি, ডুমুরিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জাহাবুর রহমান, শিক্ষক আল-আমিন খান,ইউপি সদস্য মোল্লা মোজাফফর হোসেন,আঃ হালিম সরদার, পবিত্র কুমার, প্রসাদ কুন্ডু, আনিচুর রহমান, প্রমূখ।