ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতাঃ
খুলনার ডুমুরিয়ায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ভগবত পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা খুলনা-সাতক্ষিরা মহাসড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় কালিবাড়ী মঠ মন্দিরে নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। উদ্বোধক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি কৃষ্ণপদ দাশ। সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায় বক্তৃতা করেন রবীন্দ্রনাথ দত্ত, শোভারানী হালদার, বিজয় কুমার ঘোষ, অনুদ্যুতি কুমার মন্ডল, স্রুঞ্জন কুমার সুতার, অরুন বিশ্বাস, দেবাশীষ চন্দ, ইউপি চেয়ারম্যান মনোজিত বালা, সমরেশ মন্ডল, অধাক্ষ্য রন্জন তরফদার, শিশির ফৌজদার, সাংবাদিক সুব্রত ফৌজদার, তুষার দত্ত, উত্তম বিশ্বাস, পলাশ দাস, পরিমল কুন্ডু, ভবতোষ মন্ডল, কার্তিক দাস প্রমূখ। অপরদিকে উপজেলার খড়িয়া-মির্জাপুর মঠ মন্দির ও বৃদ্ধাশ্রম পরিচালনা পরিষদের আয়োজনে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের উপস্থিতিতে এক মঙ্গল শোভাযাত্রা খড়িয়া-মির্জাপুর সড়ক প্রদক্ষিণ শেষে মঠ মন্দির মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী তিমির মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ধর্মীয় আলোচনা করেন সিনিয়র সাংবাদিক শ্যামল সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন আইনজীবী বিধান চন্দ্র দাশ। বক্তৃতা করেন দীনবন্ধু মন্ডল, শংকর প্রসাদ রায়,অসিত মন্ডল প্রমুখ।