ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ার গুটুদিয়া মঠের দাতা সদস্য শশধর কবিরাজ পরলোকে

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
খুলনার ডুমুরিয়ায় গুটুদিয়া সার্বজনীন মঠ আশ্রমের দাতা সদস্য শশধর কবিরাজ পরলোক গমন করেছেন। শুক্রবার দিবাগত রাত ১২ টা ৫১ মিনিটে নিজ বাস ভবনে পৃথিবীর মায়া ত্যাগ করে ১০৫ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। শুক্রবার সকালে গুটুদিয়া মঠ আশ্রম মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি তিন পুত্র, চার কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-সজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সে গুটুদিয়া গ্রামের মৃত রত্নেশ্বর কবিরাজের পুত্র। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন গুটুদিয়া মঠ আশ্রম কমিটির নেতৃবৃন্দ। এরা হলেন কৃষ্ণদাস রায়, নিহার রঞ্জন রায়, স্বপন কবিরাজ, সুব্রত কুমার ফৌজদার, ডাঃ গনেশ চন্দ্র বৈরাগী, মৃনাল মন্ডল, হারান মন্ডল, নিরুপম কবিরাজ, গোবিন্দ সরকার, রঞ্জন মন্ডল, তপন মন্ডল, মোহন বিশ্বাস, অজয় ফৌজদার প্রমুখ।

;