ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে চলমান আন্দোলনের সমাধানে বাগান মালিকদের সঙ্গে আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবরটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

তিনি জানিয়েছেন, আগামীকাল শনিবার বিকেল ৪টায় গণভবনে বাগান মালিকদের সঙ্গে এ বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

গত ৯ আগস্ট থেকে দৈনিক মজুরি ১২০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে আন্দালন করে যাচ্ছেন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রায় দেড়শ বাগানের শ্রমিকরা।

এর মধ্যে গত ২০ আগস্ট মজুরি বাড়িয়ে ১৪৫ টাকা করার ঘোষণার পর শ্রমিক ইউনিয়ন কাজে ফেরার ঘোষণা দেয়। এরপর কয়েকটি বাগানে শ্রমিকরা কাজেও ফিরেছিলেন। কিন্তু অন্যরা ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন।

;