ডুমুরিয়া (খুলনা)সংবাদদাতা
ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ গুরুতর জখম হয়েছে। আহত ওই গৃহবধূ ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেতাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহতর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রাম এলাকার প্রতিবন্ধী আবু সাঈদ শেখের সাথে একই এলাকার আবুল কাশেম, আব্দুল্লাহ ও হাশেম শেখের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে আবুল কাশেমের নেতৃত্বে ৪/৫ জন দা, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সাঈদের স্ত্রী রেশমা বেগম (২৮) বাঁধা দিলে কাশেমের দায়ের কোপে রেশমার মাথা কেটে রক্তাক্ত জখম হয়। এরপর স্থানীয়া তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।