ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমছে

লিটার প্রতি সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমছে। এতে এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৭৮ টাকা। নতুন দামে আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।

আজ সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন।

সেখানে বলা হয়, বর্তমানে প্রতি লিটার সয়াবিন বিক্রি হচ্ছে ১৯২ টাকায়। ১৪ টাকা কমে মঙ্গলবার থেকে ১৭৮ টাকায় বিক্রি হবে। এছাড়া পাঁচ লিটারের বোতল বিক্রি হবে ৮৮০ টাকায় এবং খোলা সয়াবিন তেল এক লিটার বিক্রি হবে ১৫৮ টাকায়।

বনিকবার্তা

;