ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বগুড়ার আদমদিঘীতে জেল হত্যা দিবস পালিত

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।

বৃহস্প্রতিবার দিবসটি পালন কল্পে আদমদীঘিস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা,দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিজুর রহমান সহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজ উদ্দীন আহমদ,ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। বাদযোহর বাবা আদম(রঃ)কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলার সান্তাহার দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু,সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কুদরত-এলাহী কাজল,সহ-সভাপতি আবু রেজা খান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

;