ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাঙ্গায় টানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

টানা তিন দিন চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ জেলার সর্বত্র শৈত্যপ্রবাহের সঙ্গে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ জেলায়। বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এর আগে গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও শুক্রবার (১৬ ডিসেম্বর) ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসের ইনচার্জ রকিবুল হাসান জানিয়েছেন, এ আবহাওয়া কয়েকদিন অব্যাহত থাকবে বলে।

রিফাত রহমান

;